Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন বালাকোট ছিল মুসলমানদের অতীত গৌরব – মাওলানা এটিএম মা’ছুম নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর সহকারী সহ নিহত ৫: একদিনের রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ! বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে – নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই, বার্তা পরিষ্কার: মির্জা ফখরুল

  • ০৩:০১ পিএম, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পিআরের পক্ষে নয় বিএনপি। এটার কোনো ভিত্তি নেই। এটা আমাদের দল থেকে বারবার বলা হচ্ছে। আমাদের বার্তা পরিষ্কার। বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই- বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সিংগাপুরে স্ত্রীর চিকিত্সা শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামি দলগুলোর আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি এ কথা বলেছেন।

ফখরুল বলেন, দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে এবং সেটা ঐক্যবদ্ধভাবে। যে কোনো বিষয় আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে মনে করে বিএনপি।

তিনি বলেন, আলোচনা চলছিল, সেই অবস্থায় বিভিন্ন দলের কর্মসূচির অর্থই হচ্ছে একটা অহেতুক চাপ সৃষ্টি করা। যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়। সঠিক সিদ্ধান্ত নেয়ার ব্যাপারেও শুভ নয়।

১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপির বক্তব্য স্পষ্ট, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা নই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগিগরই দেশে ফিরবেন বলেও এ সময় জানান তিনি।

মির্জা ফখরুলের দাবি, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিএনপি কোনো ইস্যুতে রাজপথে নামেনি। আলোচনার মধ্য দিয়েই সব সমস্যা সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস, এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে।

জাতিসংঘ সফর নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জাতিসংঘ সফর নিয়ে ফরেন মিনিস্ট্রি ও ড. ইউনূসের সঙ্গে এখনো কথা হয়নি। সেখানে কী ভূমিকা হবে জানি না, কথা হয়নি এখনো। তবে দেশের সম্পর্কে, গণতন্ত্র উত্তরণ নিয়ে কথা হবে, উন্নয়নের বিষয় প্রাধান্য পাবে। তিনি বলেন, দেশের সমস্যা সমাধানে উদ্যোগ নিজেদেরই নিতে হবে, সেটা সবার সমন্বিত প্রচেষ্টায় হতে হবে। বাংলাদেশের সিদ্ধান্তগুলো আগেও দেশের মানুষ নিয়েছে, এবারও নেবে। বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই।

ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, অনেক বিষয় নিয়ে বিএনপি একমত হয়েছে, সে বিষয়গুলো সামনে আনলে হয়। একটা বিষয় পরিষ্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন। জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে, সে পার্লামেন্ট রাইটস রাখে, সংবিধান পরিবর্তন করতে পারবে, সংশোধনী করতে পারবে, সেখানেই এটা সম্ভব।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech