শিরোনাম :
হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী পিএইচপি ত্রুটি বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা: বন্ধ রাখা হলেও হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ টানা ৫ দিনের ছুটি শেষ, খুলল অফিস আদালত- সড়কে যানজট, গণপরিবহনে ভিড় চেনা রূপে ফিরেছে ঢাকা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একাধিক বিকল্প প্রস্তাব সংবিধান বিশেষজ্ঞদের সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান আর নেই যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের জরুরী নির্দেশনা- বি রেডি ক্যাম্পেইনে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ থাকার পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সৌদি আরবের রিয়াদ-দাম্মামের ১৪৪ ফ্লাইট বাতিল: ক্ষতিগ্রস্ত ২২ হাজারের বেশি যাত্রী

বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • ১১:৪১ এএম, রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ।

শনিবার ২০ সেপ্টেম্বর কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং মালয়েশিয়ার এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন এ চুক্তি সম্পন্ন করে।

মালয়েশিয়ার এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মুস্তাফা আব্দুল আজিজ এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (ডিজি) বেবি রানি কর্মকার নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তি দু’দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে শক্তিশালী একটি কাঠামো দেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো, রপ্তানি বৃদ্ধি, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করা।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech