Breaking News:


শিরোনাম :
তুরস্কসহ পার্শ্ববর্তী দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা চট্টগ্রামে স্কুলছাত্রীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৪ শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ফিলিস্তিনি যোদ্ধাদের বিচারে বিশেষ সামরিক ট্রাইব্যুনাল বাতিলের আহ্বান জাতিসংঘের মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত ১০ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক আরও জোরদারে বৈঠক

  • ১০:৩৩ এএম, বুধবার, ২০ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর পল জি. ফ্রস্ট ও দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান।

মঙ্গলবার ১৯ আগস্ট ঢাকায় রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতির ফেডারেশন (এফবিসিসিআই) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ককে আরো এগিয়ে নিতে এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেন এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের বিশেষ করে তৈরি পোশাক খাতের অন্যতম বৃহৎ বাজার। বাণিজ্য সম্ভাবনা এবং সাপ্লাই চেইনের সুবিধা কাজে লাগাতে দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি সম্পাদন জরুরি।’

এ সময় তিনি বাংলাদেশি পণ্যের ওপর থেকে শুল্ক হ্রাস করায় যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে পল জি. ফ্রস্ট যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও নেটওয়ার্কিং বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান।

পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এবং সেইফটি কাউন্সিলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহীদউল্লাহ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কমার্শিয়াল স্পেশালিস্ট আবির বড়ুয়া প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech