শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আগামীকাল ঢাকায় সমাবেশ করবে ১১ দল মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৪ সারাদেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান যে জাতি সঙ্গীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে- সংস্কৃতি মন্ত্রী জলমহাল আইন, ২০২৬’র খসড়া প্রস্তুত, থাকছে শাস্তির বিধান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্রাপক নিরাপত্তা ব্যবস্থা- রাজধানীতে মোতায়েন থাকবে ১৮ হাজার পুলিশ – ডিএমপি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: হরমুজ ও লেবানন সংকটে সমঝোতার ইঙ্গিত

বাকিংহাম প্যালেসে ‘কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন ড. মুহাম্মদ ইউনূস

  • ০৪:১৯ পিএম, শুক্রবার, ১৩ জুন, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে কিং চার্লস তৃতীয়র হাত থেকে এই পুরষ্কার গ্রহণ করেন।

এই পুরস্কার অধ্যাপক ইউনূসের ‘মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও টেকসই বিশ্ব গঠনে তাঁর অনন্য অবদানের’ স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়েছে।

পুরস্কার গ্রহণকালে অধ্যাপক ইউনূস বলেন, এটি একটি চমৎকার পুরস্কার’ এবং বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকার জন্য মহামান্য রাজাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘এই পুরস্কার আমাদের কাজের স্বীকৃতি, যা দুর্বল জনগোষ্ঠীর উন্নয়নে আমরা করেছি এবং এটি সেই মূল্যবোধের প্রতিফলন, যা মহামান্য রাজাও ধারণ করেন।

অধ্যাপক ইউনূস বলেন, এটি আমাদের অবস্থান তুলে ধরার এক অসাধারণ উপায়।

তিনি আরও বলেন, এটি বাংলাদেশের তরুণদের অনুপ্রাণিত করবে ‘তাদের স্বপ্নের দেশ গড়তে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে, রাজা চার্লস প্রধান উপদেষ্টাকে বাকিংহাম প্যালেসে ব্যক্তিগত সাক্ষাতের জন্য স্বাগত জানান।

আধা ঘণ্টাব্যাপী একান্ত সাক্ষাতে তাঁরা পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech