শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী ও প্রধান সমন্বয়ক ইসমাইল

  • ০৮:২৪ পিএম, রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদী আমিন নিয়মিত ব্রিফিং করবেন। তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা।

রবিবার ৪ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রথম বৈঠকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

এর আগে সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে বৃহস্পতিবার ১ জানুয়ারি রাতে ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে বিএনপি।

ওই কমিটিতে নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

নজরুল ইসলাম খান জানান, নির্বাচন পরিচালনা কমিটির নিয়মিত কার্যক্রম চলবে এবং মাহদী আমিন মুখপাত্রের পাশাপাশি ইসমাইল জবিউল্লাহ প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। আজকের বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট বহু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে প্রার্থীদের কীভাবে সহযোগিতা করা হবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি কী ভূমিকা রাখবে—তা অন্তর্ভুক্ত ছিল।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। তবে এই দাবি কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চাওয়া হয়েছে। ফ্যাসিস্ট বিদায় হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি, যা নির্বাচনের মাধ্যমেই সম্ভব।

বিএনপির পক্ষ থেকে কোনো সরকারি অফিসে ফোন দিয়ে কারও মনোনয়নপত্র বাতিলের কথা বলা হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর বের হয়েছে, গণমাধ্যমের সেসব বিষয়ে খোঁজ নেওয়া উচিত।

তিনি বলেন, এই নির্বাচন বিএনপির দীর্ঘস্থায়ী আন্দোলনের ফসল। দেশের মানুষ বহুবছর ধরে ভোট দিয়ে পছন্দের প্রার্থী বাছাই করতে পারেনি। আমাদের আশা, ভোটের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থী এবং সরকার বাছাই করতে পারবে।

কাজেই, নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, সে লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে। নজরুল ইসলাম খান আরও বলেন, বহু রাজনৈতিক দল যখন নির্বাচনে অংশ নিতে পারেনি, তখনও নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কথা বলা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধা থাকলে বা কেউ স্বেচ্ছায় অংশ না নিলে কিছু বলার নেই। কিন্তু এমন কিছু না হলে হয়তো বলা যেত যে, কাউকে বাইরে রেখে নির্বাচনের চেষ্টা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech