শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

বিচার সংস্কার ছাড়া এই নির্বাচন অর্থহীন হয়ে যাবে: নাহিদ ইসলাম

  • ০৯:৫৫ পিএম, শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আমরা বলেছিলাম, আমরা নির্বাচন চাই। আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি, ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি। কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না- বলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার ২৬ জুলাই দুপুরে মৌলভীবাজার শহরের বেরিরপারে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে এক পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক দাবি ছিল। কিন্তু সব স্বপ্নকে নির্বাসনে পাঠিয়ে একমাত্র দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে।  

বাংলাদেশকে পুরোনো শাসনব্যবস্থায় ফেরত যেতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়ে তিনি বলেন, জুলাই-আগস্টে আমরা বলেছিলাম, এক নতুন বাংলাদেশ লাগবে, নতুন বন্দোবস্ত লাগবে। কিন্তু এখন নানান শক্তি আবার চেষ্টা করছে পুরোনো সিস্টেমে দেশকে ফেরানোর। আমরা তা হতে দেব না।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে রাজপথে নামার সময় বহু মানুষ শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন। তিনি প্রশ্ন করেন, তাদের ত্যাগের বিনিময়ে কি আমরা আবার সেই পুরোনো ব্যর্থ রাষ্ট্রযন্ত্রে ফিরে যাব?

তিনি নতুন সংবিধান ও বিচারব্যবস্থার সংস্কারের মাধ্যমে আসল গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি অর্জনের ডাক দেন। বলেন, আমরা আজো কর্মসংস্থান, অর্থনৈতিক স্বাধীনতা পাইনি। ডিজিটাল স্বাধীনতা বা মানবিক মর্যাদার দাবিতে তরুণেরা রাজপথে নেমেছিল।

চা–শ্রমিকদের ন্যায্য মজুরি প্রসঙ্গে তিনি বলেন, ভারতে যেখানে শ্রমিকেরা পান ৪২০ টাকা, শ্রীলঙ্কায় ৫৫০ টাকা, সেখানে বাংলাদেশে মাত্র ১৭৯ টাকা। এই বৈষম্য মেনে নেওয়া যায় না। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে চা-শ্রমিকদের অধিকার ও সন্তানের শিক্ষা নিশ্চিত হবে।

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার অভিযোগ তুলে নাহিদ বলেন, আমাদের আন্দোলনের নামে ওই ঘটনার দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। অথচ ৩ আগস্ট আমরা স্পষ্ট করেছিলাম, এই লড়াই ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। আমরা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে।

পদযাত্রা শেষে এনসিপির নেতারা মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে যান এবং মহসিন মিলনায়তনে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, খাসি, মণিপুরি ও অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা।  

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির মৌলভীবাজার জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম। উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, যুগ্ম সচিব প্রীতম দাশসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech