শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

বিজিবির কঠোর প্রতিরোধের মূখে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে রাতের আঁধারে সরিয়ে নিল বিএসএফ

  • ১২:৫০ পিএম, সোমবার, ৮ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
পঞ্চগড় জেলার বড়বাড়ি সীমান্তে বাংলাদেশে পুশইনের চেষ্টার পর টানা তিন দিন শূন্য রেখার কাছে আটকে থাকা তিন শিশু, দুই নারী ও পাঁচ পুরুষসহ ১০ জনকে অবশেষে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার ৮ জুন রাতের প্রথম প্রহরে রাত প্রায় আড়াইটার দিকে সীমান্তের ফ্লাডলাইট বন্ধ করে বিএসএফ শূন্য রেখার কাছ থেকে ওই ১০জনকে সরিয়ে নেয় বলে দাবি বিজিবি ও স্থানীয়দের।

বিজিবির দাবি, রবিবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে সীমান্তের ফ্লাডলাইট বন্ধ করে তাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়। তবে তাদের কোথায় নেয়া হয়েছে বা বর্তমানে তারা কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, গত শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি’র বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। এরপর থেকে তারা সীমান্তের ভারতীয় অংশে শূন্য রেখার কাছাকাছি খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন।

টানা তিন দিন ধরে রোদ, বৃষ্টি ও খাদ্য সংকটের মধ্যে মানবেতর জীবন কাটাতে হয় তাদের। বিশেষ করে তিন শিশু ও দুই নারী সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। এ সময় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

রবিবার দুপুরেও বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করলে বিজিবি কড়া প্রতিবাদ জানায়। এক পর্যায়ে সীমান্তে দুই বাহিনী মুখোমুখি অবস্থানে চলে যায়। পরে বিএসএফ পিছু হটলে পরিস্থিতি শান্ত হয়। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি অতিরিক্ত সদস্য মোতায়েন করে।

বিজিবির ঘাগড়া কোম্পানি কমান্ডার সুবেদার আজাদ বাসস’কে বলেন, বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।

এর আগে শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ে এবং শনিবার ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। বৈঠকে বিএসএফ আটকে থাকা ব্যক্তিদের ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছিল বলে জানায় বিজিবি। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech