Breaking News:


শিরোনাম :

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন : ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী।

  • ০৮:৩১ পিএম, শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো দ্রুত সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।

শনিবার ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। অল্প সময়ের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে, ফলে সম্ভাব্য বড় ক্ষতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

একই সাথে অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছে।

আগুনের তীব্রতার কারণে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের উদ্দেশে আরও ৫টি ইউনিট রওনা দিয়েছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের পাশাপাশি এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী।

শনিবার ১৮ অক্টোবর বিকেলে আইএসপিআরের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আইএসপি জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট। এ ছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে

আগুন লাগার সঙ্গে সঙ্গেই হ্যাঙ্গারে থাকা বিমানগুলোকে আগুনের এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়া হয়। টেনে বিমানগুলোকে নিরাপদ স্থানে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগুন লাগা স্থানে মূলত আমদানি করা পণ্য মজুত রাখা হতো। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ফায়ার সার্ভিস, বিমানবন্দর ফায়ার ইউনিট ও বিমান বাহিনী একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। তবে আগুনের ধোঁয়া কার্গো ভিলেজের আশপাশে ছড়িয়ে পড়েছে, ফলে বিমানবন্দরে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech