শিরোনাম :
বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত অষ্ট্রেলিয়া বাংলাদেশ ওয়ান ডে সিরিজ: প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ৪ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৭ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৫০০০ কোটি টাকার বিশেষ তহবিল, ঋণ মিলবে ৯% সুদে

বিলে শাপলা তুলতে গিয়ে আপন দুই বোনসহ চার শিশুর মৃত্যু

  • ০৮:১৬ পিএম, রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিলে শাপলা ফুল তুলতে গিয়ে দুই বোনসহ চার বান্ধবী পানিতে ডুবে মারা গেছে। নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

রবিবার ৯ নভেম্বর বিকেল ৫টার দিকে মেহেরপুরের বারাদী ইউনিয়নের রাজনগর এলাকার মসুরিভাঙ্গা বিলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন, রাজনগর গ্রামের মল্লিকপাড়ার সামাদের দুই মেয়ে ফাতেমা খাতুন (১৪) ও আফিয়া খাতুন (১০), সামাদের ভাই সাহারুল ইসলামের মেয়ে আলেয়া খাতুন (১০) এবং প্রতিবেশী ইসার আলীর মেয়ে মিম খাতুন (১৪)।

নিহতদের মধ্যে ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ফাতেমা খাতুন (১৪) ও আফিয়া আপন দুই বোন।

প্রত্যক্ষদর্শী হামিদুল ইসলাম বলেন, বিকেলে চার শিশু মিলে বিলে শাপলা তুলতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করেন।

পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চার শিশুর মরদেহ উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech