শিরোনাম :
বীরগঞ্জে প্রধানমন্ত্রীর বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত ৫ দিন বিরতি পর আবারও মার্কিন বাহিনীর হামলা :কেশম দ্বীপে এক ইরানি দম্পতি ও এক শিশু নিহত জি-টু-জি চুক্তির আওতায় কেনা হচ্ছে ১৫ লাখ টন জ্বালানি তেল : ব্যায় ১৬ হাজার কোটি টাকা তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি : ত্রিবেদী ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির হতে পারে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত করলো আপিল বিভাগ হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

বীরগঞ্জে প্রধানমন্ত্রীর বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

  • ০১:৩৬ পিএম, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জেলার বীরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে মো. মনজুরুল ইসলাম এমপি উপহার হিসাবে গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থী এবং অসচ্ছল ব্যক্তিদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন।

বুধবার ২৯ জুলাই রাতে জেলার বীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী তুলে দেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে ৫২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ৫০ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন, এবং ২৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

জেলার বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, প্রধান মন্ত্রী তারেক রহমানের উপহার এবং সরকারের উন্নয়ন কর্মসূচির সুফল সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার আহ্বান জানান। সেলাই মেশিন প্রাপ্ত নারীদের আত্ম-কর্মসংস্থানে নিজেদের নিয়োজিত করে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে বলে তিনি তাদের পরামর্শ দেন।

তিনি বলেন, হুইল চেয়ার প্রাপ্ত সমাজের প্রতিবন্ধী উপকারভোগীদের এই সহায়তা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে কিছু করতে পারবেন।

তিনি বলেন, সরকার সব সময় তাদের সহযোগিতা দেয়ার জন্য এগিয়ে আসবে। প্রতিবন্ধীরা এখন সমাজের বোঝা নয়, তারা নিজেরা এই আধুনিক যুগে অনেক কাজেই আত্মনিয়োগে এগিয়ে যাচ্ছেন। আমরা সকলে মিলে তাদের সহযোগিতা করবো, এটাই হোক আজকের অঙ্গীকার।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech