শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদাম আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী ১০৭ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট নারী কেলেংকারীতে ভাইরাল গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদে অনিশ্চয়তা দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ, বাড়ছে হামলার শঙ্কা: বিশেষ ঘোষনা দিলেন মোদি একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের ১০ জেলায় ৬০ কিলোমিটার কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, ঢাকায় বৃষ্টির সম্ভাবনা ককরোচ আন্দোলনে সমর্থন ও যোগ দেওয়ার ঘোষণা মমতার

বেপজা ইকোনমিক জোনে ১৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ করবে সানশাইন আউটডোর: লিজ চুক্তি স্বাক্ষর

  • ১০:৪৫ এএম, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা ইকোনমিক জোনে (বেপজা ইজেড) তাঁবু ও ক্যাম্পিং সামগ্রী উৎপাদন শিল্প স্থাপনে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও চীন (হংকং) ভিত্তিক প্রতিষ্ঠান সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার ২০ মে রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে বেপজার নির্বাহী পরিচালক (ইনভেস্টমেন্ট প্রমোশন) মো. তানভীর হোসাইন এবং সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান লিয়াং ডিফা স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি বছরে ১৫ লাখ বিভিন্ন ধরনের আউটডোর পণ্য উৎপাদন করবে। এর মধ্যে রয়েছে তাঁবু, ক্যানোপি, ব্যাগ, ডাফল ব্যাগ, ওয়াটারপ্রুফ ড্রাই ব্যাগ, স্লিপিং ব্যাগ, ব্যাকপ্যাক, ত্রিপল, ইনফ্ল্যাটেবল বালিশ ও ম্যাট্রেস, এয়ার পিলো, মশারি, কার্পেট, ম্যাট, ফোল্ডিং চেয়ার এবং বিভিন্ন ধরনের বিন ও বাস্কেট।

এ প্রকল্পের মাধ্যমে প্রায় ২ হাজার ৯৭৫ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশকে, বিশেষ করে বেপজা ইকোনমিক জোনকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় সানশাইন আউটডোরকে ধন্যবাদ জানান। তিনি প্রতিষ্ঠানটির সফল ও নির্বিঘœ ব্যবসা পরিচালনায় বেপজার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, এ বিনিয়োগ দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে বেপজার প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করবে।
অনুষ্ঠানে বেপজার সদস্য (ইঞ্জিনিয়ারিং) আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খোরশেদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ)-এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত খাদিজা পারভীনসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সানশাইন আউটডোরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech