শিরোনাম :
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু -ডেঙ্গুতে ৬ জনের কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন: নিহত ২, প্রধানমন্ত্রীর শোক আগুনে পুড়ে বিকৃত ১০ মরদেহ: ডিএনএ পরীক্ষায় শনাক্ত হবে পরিচয় মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ‘সামাজিক প্রতিরোধ’ করতে সতর্কতার জন্য অস্ত্র দেখিয়েছি: ইশরাক কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯

মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

  • ১০:৫০ এএম, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হওয়ার কারণে দলীয় সব পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে রদবদল এনেছে সরকার।

সরকারের নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে, প্রশাসনিক ও রাজনৈতিক গতিশীলতা বজায় রাখা এবং মন্ত্রণালয়গুলোর কার্যক্রমে ধারাবাহিকতা নিশ্চিত করতেই এ পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার ১৩ আগস্ট দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে।

অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের স্থলে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হওয়ার পরই তিনি তার সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে তার ছেড়ে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দ্রুত নতুন নেতৃত্ব নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রিসভার এই পরিবর্তনের ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে এলেন সালাহউদ্দিন আহমেদ, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech