শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলা‌দেশ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড: ছেলেকে হারিয়ে নিঃস্ব বাবা, শোকে প্রাণ গেল ফুফুর হামে ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ১২০০ ছাড়ালো প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মুন্সীগঞ্জে জাল টাকা ছাপানোর সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’ স্লোগান দিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

ময়মনসিংহের সঙ্গে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

  • ১২:০৪ পিএম, রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আজ সকাল থেকে সারাদেশের সঙ্গে ময়মনসিংহ বিভাগের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

শামীম এন্টারপ্রাইজের বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিল, গ্রেপ্তারকৃত বাস শ্রমিকের মুক্তি, পরিবহন শ্রমিকদের নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে পরিবহন মালিক-শ্রমিক-ফেডারেশনের নির্দেশনায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রবিবার ১২ অক্টোব ভোর থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ ৫ জেলার বাসও।

এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় ঢাকায় কর্মরত যাত্রীদের কেউ কেউ বিকল্প পথে মাইক্রোবাস, প্রাইভেটকার বা অটোরিকশা খুঁজে নিচ্ছেন। এতে ভাড়াও কয়েকগুণ বেড়ে গেছে।

এর আগে গতকাল শনিবার ময়মনসিংহে এনসিপি ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ ছিল।

এনসিপির দাবির মুখে জেলা প্রশাসন ও স্থানীয় বাস মালিক সমিতির নেতারা ইউনাইটেড বাস সার্ভিস বহরে শামীম এন্টারপ্রাইজের ১৬টি বাস বন্ধের সিদ্ধান্ত নেন। এরপর ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক-ফেডারেশনের নির্দেশনায় ঢাকা-ময়মনসিংহ রুটের সব ধরনের বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন।

এদিকে পরিবহন শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে রবিবার ভোর থেকে ময়মনসিংহ মাসকান্দা কেন্দ্রীয় শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখে অনশন ধর্মঘট পালন করছেন।

এতে শ্রমিকদের বিভিন্ন ব্যানারে দেখা যায়- ‘মিথ্যা অপবাদে শ্রমিকের পেটে লাথি মারা মানব না। ষড়যন্ত্র করে গাড়ি বন্ধ করা চলবে না। ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার চাই। শ্রমিক ও যাত্রী হয়রানি থেকে মুক্তি চাই।’

বাস শ্রমিকরা জানান, শামীম এন্টারপ্রাইজের বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিল ও একজন বাস শ্রমিককে গ্রেপ্তারের ঘটনায় তারা ক্ষুব্ধ। তাদের দাবি, বাস শ্রমিককে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং বাস চলাচল বন্ধ করা শ্রমিকদের জীবিকার ওপর আঘাত।

নাম প্রকাশ না করার শর্তে ময়মনসিংহ জেলা বাস মালিক সমিতির এক নেতা বলেন, আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করুক। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, শ্রমিকদের দাবি ও প্রশাসনের অবস্থান নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।    

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech