শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলা‌দেশ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড: ছেলেকে হারিয়ে নিঃস্ব বাবা, শোকে প্রাণ গেল ফুফুর হামে ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ১২০০ ছাড়ালো প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মুন্সীগঞ্জে জাল টাকা ছাপানোর সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’ স্লোগান দিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

  • ০১:১১ পিএম, সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা এনআইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) এবং পোলিং কর্মকর্তাদের কার্ড ও সীল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ২১ সেপ্টেম্বর রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় রাস্তার পাশে ময়লার ভাগাড় থেকে থেকে এগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়ি ময়লার ভাগাড়ে পাঁচটি বস্তা ফেলে চলে যায়। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দিলে বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা বলেন, পড়ে থাকা বস্তাগুলো দেখে প্রথমে ময়লার বস্তা মনে হলেও এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় বস্তাগুলো খুলতেই বেরিয়ে আসে এনআইডি কার্ড এবং নির্বাচন অফিসের কর্মকর্তাদের সীলসহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী।

বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কার্ডগুলো উদ্ধার করেন। এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কার্ডগুলো উদ্ধার করে। কারা এগুলো ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এনআইডি কার্ড এবং পোলিং অফিসারদের কার্ড ও সীল গাজীপুর সদর এলাকার। উদ্ধারের পর এগুলো নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসের হেফাজতে রাখা রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান সাংবাদিকদের জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা এনআইডি কার্ডগুলো স্মার্টকার্ড নয়। সবগুলোই পুরনো কার্ড। কার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, এগুলো নারায়ণগঞ্জ জেলার কোনো এলাকার কারও নয়। প্রায় সবগুলো কার্ডে ইস্যুকৃত ঠিকানা গাজীপুরের। এ বিষয়ে তদন্ত চলছে। কার্ড কতগুলো তা গণনা করলে জানা যাবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech