শিরোনাম :
৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি আগ্রাসন বিশ্বের জন্য হুমকি : এরদোয়ান ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ:উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি ইসলামী ব্যাংক নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: সংসদে তুমুল বিতর্ক ‘ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো বেআইনি ও অন্যায়’- মিয়া গোলাম পরওয়ার হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে ইরানে হামলা: কঠোর পাল্টা হামলার দাবি ইরানের

মাইলস্টোনে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে: জামায়াত আমির

  • ০৯:৩৯ পিএম, মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহত

।।বিকে রিপোর্ট।।
ঈশ্বরদীতে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরণ করে বলেছেন, ‘

একটি মেসেজ নিয়ে আসছি সেটা হলো ২৭ জন নিহত, এটা বিশ্বাস করি না। এরচেয়ে সংখ্যা আরও বেশি হবে। আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী হয়। নিহতদের পরিবার ও আহতদের পাশে আমরা সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবো। অর্থ, রক্ত যা যা লাগবে আমাদের সহকর্মীরা দিবে- বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার ২২ জুলাই বিকেল ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে নিহত কর্মীর দোয়ার মাহফিলে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে ঢাকায় যাওয়ার পথে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণকারী জামায়াতকর্মী মোস্তাফিজুর রহমানের জন্য দোয়া মাহফিল আয়োজন করা হয়। এসময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, আল কোরআন মানবজাতির হেদায়েতের শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। দুর্নীতিবাজের অস্তিত্বও দেশে থাকতে দেব না। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে।

যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে। এ দেশে মানুষ আর কোন দুর্নীতিবাজদের দেখতে চায় না। ফ্যাসিস্ট ও জালিম যত শক্তিশালীই হোক জামায়াতে কোন জালিমকে ভয় করে না।

অনিয়ম, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, লড়াই করতে আপনারা তৈরি আছেন তো। এটা চলমান থাকবে।

এর আগে ঈশ্বরদীতে এসেই চর মিরকামারীর কবরস্থানে জামায়াতকর্মী মোস্তাফিজুর রহমান কলমের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের সময় কান্নায় ভেঙে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তিনি মোস্তাফিজুর রহমানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় মৃত্যুবরণকারী মোস্তাফিজুর রহমান কলমের পরিবারের সকল দায়-দায়িত্ব জামায়াত নিয়েছে বলে জানান। তাদের সন্তানরা যেন আগের চেয়ে ভালো থাকে সেজন্য দলীয় নেতাদের সহযোগিতা কামনা করেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এসএম সোহেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech