শিরোনাম :
শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা দুদকের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম এক দশক পর মিসর সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসে কর কাটার নির্দেশনা এনবিআরের যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির ৭ অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস মার্কিন হামলার পর ইরানের পাল্টা আঘাত

মালয়েশিয়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

  • ১১:০০ এএম, রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
মালয়েশিয়ার সাবাহ প্রদেশের রাজধানী কোটাকিনাবালুতে আয়োজিত ‘সাবাহ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এক্সপো ২০২৫’ শীর্ষক মেলায় প্রথমবারের মতো অংশ গ্রহণ করেছে বাংলাদেশ।

সাবাহ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (এসআইসিসি) ২৬-২৮ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ মেলার আয়োজক ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ (এফএসআই)।

শনিবার ২৭ সেপ্টেম্বর এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

গতকাল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার দাতুক শাহেলমে ইয়াহিয়া। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশের প্রসিদ্ধ খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বুথ পরিদর্শন করেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে বিভিন্ন ধরনের খাদ্য ও পানীয়, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, সিরামিকস সামগ্রী, প্লাস্টিকপণ্য, তৈরি পোশাক এবং অন্যান্য রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শন করা হয়েছে।

ভারপ্রাপ্ত হ্ইাকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা বাংলাদেশ বুথে অতিথিবৃন্দকে স্বাগত জানান এবং বুথে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। তিনি সাবাহ রাজ্যে বাংলাদেশের প্রসিদ্ধ পণ্যসামগ্রীর বাজার সম্প্রসারণে রাজ্য সরকারকে সহযোগিতার জন্য অনুরোধ জানান।

দাতুক শাহেলমে ইয়াহিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং বাংলাদেশের প্রতিষ্ঠানের প্রতিনিধিকে মেলায় অংশগ্রহণের জন্য সম্মাননা সনদ প্রদান করেন।

মেলার দ্বিতীয় দিন ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহানারা মনিকা ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজের সভাপতি প্রেসিডেন্ট নাটালি ফাং, সদ্য সাবেক সভাপতি দাতুক রিচার্ড লিম এবং ফেডারেশনের অন্যান্য প্রতিনিধিদের সাথে সভা করেন।

এছাড়া, তিনি ফেডারেশনকে ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানালে তারা আগ্রহ প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech