শিরোনাম :
নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু সীমান্তে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান

মিরপুরে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃতদেহ শনাক্তের দাবি

  • ০৬:২৫ পিএম, বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে আগুনের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা ১৬ জনের মরদেহের মধ্যে ১০ জনকে তাদের আত্মীয়-স্বজনরা শনাক্ত করতে পেরেছেন।

বুধবার ১৫ অক্টোব ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন।

গতকাল মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

মো. আসাদুজ্জামান বলেন, মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃতদেহ আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেয়েছি। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। মরদেহগুলো আগুনে পুড়ে এমন অবস্থা হয়েছে, শনাক্ত করাটা খুব কঠিন। তবে কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ও পুলিশ নিশ্চিত হলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, সকল মৃতদেহের মুখ বিকৃত হয়ে গেছে। ডিএনএ নমুনা রেখে মরদেহ হস্তান্তর করা হবে। যেসব মরদেহের দাবি কেউ করবে না, সেগুলো আমরা কয়েকদিন দেখব। তারপর হয়তো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

পরিচালক বলেন, মিরপুর থানা-পুলিশ এটা নিয়ে কাজ করছে। পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তারা দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। মরদেহগুলো প্রশাসনের সহায়তায় যত দ্রুত সম্ভব স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech