Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

মিরপুরে বাসে আগুন: জনতার ধাওয়ায় তুরাগে ঝাঁপ- যুবকের মৃত্যু

  • ১১:২৪ এএম, শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর মিরপুরে রাজধানীতে বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়ায় পালাতে গিয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়ে এক যুবক নদীতে পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম।

‎বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাত সাড়ে ১০টায় শাহ আলী থানাধীন বেরীবাঁধে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাইয়াফ (১৮)। এবং এ ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও রুদ্র মোহাম্মদ নাহিয়ান (১৮) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা করেছে জনতা।

জানা গেছে, রাতে মিরপুরের শাহআলী থানাধীন উত্তর নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগ করে তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল। বাসে আগুন দেওয়ার সময় স্থানীয় লোকজন দেখে ফেলে তাদের ধাওয়া দেয় ও আটক করে।

এ সময় তাদের একজন প্রাণভয়ে নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সাঁতার না জানায় সাইয়াফ পানিতে ডুবে মারা যায়। পরবর্তীতে উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন আটক রুদ্র মোহাম্মদ নাহিয়ানকে পুলিশে সোপর্দ করে।

আগুন দেয়া কিরণমালা পরিবহনের বাসটি পুড়ে গেছে জানিয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ১০টা ২২ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, ‘নাশকতামূলক এই ঘটনায় জড়িত পলাতক অপর দুষ্কৃতকারীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech