Breaking News:


শিরোনাম :
ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী চার বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন

  • ১২:২৬ পিএম, সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার ২৭ অক্টোবর সকাল ৯টায় নিজ জেলা শরীয়তপুরের নড়িয়ায় পোড়াগাছা মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে রবিবার গভীর রাতে নিজ গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারচর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে তার লাশ পৌঁছায়।

নিহত আবুল কালাম (৩৫) ইশ্বরকাঠি গ্রামের মৃত জলিল চোকদারের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। আবুল কালাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মনোয়ার ভিলায় পরিবার নিয়ে বসবাস করতেন। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। বড় ছেলে আব্দুল্লাহ (৫) এবং ছোট মেয়ে সুরাইয়া আক্তার (৩)।

তার স্ত্রী আইরিন আক্তার পিয়া আহাজারি করতে করতে বলেন, আমার সন্তানরা এখনো বুঝতে পারেনি, তাদের বাবা আর ফিরবে না। ওরা বলে, বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করোনা। আমি কীভাবে ওদের বোঝাই যে, ওদের বাবা আর কখনো জাগবে না!

তিনি বলেন, আবুল কালামই ছিল আমাদের একমাত্র ভরসা, এখন আমি ও সন্তানরা একেবারে দিশেহারা হয়ে গেছি।

নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, আবুল কালামের মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে তার জানাজা ও দাফনে অংশ নিয়েছি। আমরা সার্বক্ষণিক তার পরিবারের পাশে রয়েছি। পরিবারের লোকজন যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনকে পাশে পাবে।

এর আগে রবিবার ২৬ অক্টোবর রাত ৯টার দিকে কালামের মরদেহ নেওয়া হয় সিদ্ধিরগঞ্জের নতুন আইন পাড়ায়, যেখানে নিজ শ্বশুরবাড়ির অল্পকিছু দূরে ভাড়া বাসায় থাকতেন তিনি। পরে রাত ১০টায় স্থানীয় বাইতুল ফালাহ জামে মসজিদে কালামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech