শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিলেন মার্কিন দূত ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে – মির্জা ফখরুল কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র ঢাকা ও আশপাশে আকাশ মেঘলা থাকতেপারে,সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে ১৫০০ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

মেট্রোরেল দুর্ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

  • ১০:০৬ এএম, সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মেট্রোরেলের দূর্ঘটনায় কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার ২৬ অক্টোবর দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।

উপদেষ্টা আরো বলেন, নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরিবারের কর্মক্ষম কোনো সদস্য থাকলে মেট্রোরেলে তার চাকরির ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের ২৩০ নং পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে যুবকের মৃত্যুর পর রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে বিকেল তিনটায় আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। এবং সন্ধ্যা ৭ টা থেকে মতিঝিল থেকৈ শাহবাগ পর্যন্ত আংিশক রেল সেবা চাল করা হয়। তবে আজ সকাল ১০ টা পর্যন্ত মেট্রো সেবা পুরোপুরি চাল হয়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech