শিরোনাম :
নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু সীমান্তে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান

মেহেরপুরে ভৈরব নদ থেকে অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার -আগুনে পুড়িয়ে দিল প্রশাসন

  • ০৭:৩৯ পিএম, মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর সংলগ্ন ভৈরব নদ থেকে উদ্ধারকৃত অবৈধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ৭ অক্টোবর দুপুরে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় দুই হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। পরে সেখানে মোবাইল কোর্ট বসিয়ে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন এবং সদর থানার এসআই উজ্জ্বল হোসেন প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, অবৈধ জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। ভৈরব নদের কালাচাঁদপুর অংশে অভিযান চালিয়ে দুই হাজার মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে সেখানে মোবাইল কোর্ট বসিয়ে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে যাতে মৎস্যসম্পদ রক্ষা ও সংরক্ষণ নিশ্চিত করা যায়।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech