শিরোনাম :
সীমান্তে অবৈধ পুশইন ন্যক্কারজনক, ভারতের আচরণ সৎ ও বন্ধুত্বপূর্ণ হতে পারে না যুদ্ধের মধ্যেও আল-আকসায় ঈদের জামাতে হাজারো মুসল্লি যমুনা সেতুতে ২০ কোটি ৪১ লাখ টাকা টোল আদায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে একত্রে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পবিত্র ঈদূল আজহা’য় সম্পাদকের শুভেচ্ছা ‘পবিত্র ঈদুল আজহা’য় দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের প্রতি প্রধানমন্ত্রীর পবিত্র ঈদের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহায় দেশবাসীকে রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা আজ পবিত্র ঈদুল আজহা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী 

যমুনা সেতুতে ২০ কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

  • ১০:১১ এএম, বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আজ বৃহস্পতিবার ২৮ মে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

ঈদকে সামনে রেখে গত ছয় দিনে যমুনা সেতু থেকে ২০ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।

যমুনা সেতু সাইট অফিস ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দৈনিক টোল আদায়ের তথ্য সূত্রে জানা গেছে, ঈদযাত্রার প্রথম দিন শুক্রবার (২২ মে) থেকে বুধবার (২৭ মে) পর্যন্ত ছয় দিনে যমুনা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ২ লাখ ৬২ হাজার ৯০৮টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে মোট টোল আদায় হয়েছে ২০ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৫৫০ টাকা।

সর্বশেষ বুধবার (২৭ মে) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ৩২ হাজার ৯০৭টি এবং পশ্চিম প্রান্ত দিয়ে ১২ হাজার ৯৮৬টি যানবাহন পারাপার হয়েছে। দুই প্রান্ত মিলিয়ে ওইদিন মোট ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন সেতুটি ব্যবহার করে। এ সময় টোল আদায় হয় ৩ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা।

এর আগে, মঙ্গলবার (২৬ মে) ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত দিয়ে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়। ওইদিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০ টাকা। সোমবার (২৫ মে) পারাপার হয়েছিল ৫৩ হাজার ২৪৬টি যানবাহন এবং টোল আদায় হয় ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

রবিবার (২৪ মে) ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয় ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা। শনিবার (২৩ মে) ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। আর ঈদযাত্রার প্রথম দিন শুক্রবার (২২ মে) সেতু ব্যবহার করে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন। ওইদিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।

ঈদযাত্রার ব্যস্ততম সময়েও যমুনা সেতুর পশ্চিম পাড় তথা সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ সময়ের বড় ধরনের যানজট খুব কম দেখা গেছে। চারলেন মহাসড়ক ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু থাকায় অতিরিক্ত যানবাহনের চাপও সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সূত্র-ঢাকা পোষ্ট।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech