শিরোনাম :
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা একদিনে ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ জন অপ্রয়োজনীয় সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী : বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যত্ন নিতে হবে ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি- চলতি মাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড সাতকানিয়া ও বাঁশখালীতে এখনও পানিবন্দি ৬ লাখের বেশি মানুষ চট্টগ্রামের বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ দিলো কেন্দ্রীয় ছাত্রদল মধ্যপ্রাচ্যে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস

যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে গোলাগুলি: আহত ৫

  • ১০:৪৬ এএম, বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টেওয়ার্ট সেনাঘাঁটিতে এক সেনার এলোপাতাড়ি গুলিতে অন্তত পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন।

বুধবার ৬ আগস্ট (স্থানীয় সময়) ঘটে যাওয়া এই ঘটনায় হামলাকারীকে দ্রুত আটক করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে সেনাবাহিনী সূত্রে জানিয়েছে, গোলাগুলিতে আহত পাঁচ সেনার মধ্যে দুজনকে সাভানার মেমোরিয়াল হেলথ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে এবং বাকি তিনজনকে সেনাবাহিনীর নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সকল আহত সেনার অবস্থা স্থিতিশীল এবং তাদের সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, গুলি চালানো সেনা সদস্যের নাম কর্নেলিয়াস রেডফোর্ড। হামলায় তিনি একটি ব্যক্তিগত হ্যান্ডগান ব্যবহার করেছেন।

সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানিয়েছেন, এ সেনা যখন হামলা শুরু করেন তখন অন্য সেনারা তাকে প্রায় সঙ্গে সঙ্গে নিবৃত করেন। গুলি চালানোর ৪০ মিনিট পর তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়।

২৮ বছর বয়সী এই সার্জেন্ট ফ্লোরিডার জ্যাকসনভিলের বাসিন্দা এবং ফোর্ট স্টেওয়ার্টের দ্বিতীয় ব্রিগেডের অধীন কর্মরত ছিলেন। তিনি ২০১৮ সালে অটোমেটেড লজিস্টিক স্পেশালিস্ট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন। যদিও তার কোনো যুদ্ধ-অভিজ্ঞতা নেই এবং এর আগে তার বিরুদ্ধে কোনো সামরিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি।

কেন তিনি সহকর্মীদের ওপর হামলা চালালেন সেটি এখনো জানা যায়নি। বর্তমানে তিনি জীবিত অবস্থায় প্রি-ট্রায়াল বন্দিশালায় আটক রয়েছেন।

তদন্তকারীরা এখনও হামলার পেছনের কারণ নিশ্চিত করতে পারেননি। তবে জানা গেছে, চলতি বছরের মে মাসে রেডফোর্ডকে মাদক সেবন অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক করা হয়েছিল।

মার্কিন সেনাবাহিনী এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এমন ঘটনাকে কেন্দ্র করে সেনাঘাঁটির নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

সূত্র: সিএনএন

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech