শিরোনাম :
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ট্রেনের ওয়াগনে ৬ মৃতদেহ

  • ০৯:৩৪ পিএম, সোমবার, ১১ মে, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর লারেডোতে ট্রেনের এক ওয়াগন থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লারেডো পুলিশের তদন্তকারী জো বায়েজা জানিয়েছেন,

রবিবার ১০ মে রেলরোড কোম্পানি ইউনিয়ন প্যাসিফিকের এক কর্মী মেক্সিকো সীমান্তের প্রত্যন্ত এলাকায় অবস্থিত একটি রেলওয়ে ইয়ার্ডে থাকা এক ওয়াগনে মৃতদেহগুলো দেখতে পান। পরে পুলিশ ও দমকল কর্মীরা এসে তাদের মৃত হিসেবে শনাক্ত করে।

বায়েজা জানিয়েছেন, কীভাবে তাদের মৃত্যু হয়েছে পুলিশ তা নির্ধারণ করতে পারেনি, তদন্ত চলছে। ছয়জনের সবাইকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

রয়টার্স জানিয়েছে, এর আগেও যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে কাছে ট্রেনে ও ট্যাক্টর ট্রেইলারে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব মৃতের বেশিরভাগই ছিল অভিবাসন প্রত্যাশী।

উল্লেখ্য, ২০২২ সালে টেক্সাসের মেক্সিকো সীমান্তের নিকটবর্তী শহর সান আন্তোনিওর প্রান্তে একটি পরিত্যাক্ত কভার্ড ভ্যান থেকে ৫৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। ভ্যানটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সঠিকভাবে কাজ না করায় চোরাপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা এসব অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech