শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

‘যে দল কর্মীদের চাঁদাবাজিমুক্ত করতে পারে না, তাদের হাতে দেশ নিরাপদ নয়- জামায়াত আমির

  • ১০:২২ পিএম, বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
ছবি: আমাদের সময়

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, যে দল তার কর্মীদের চাঁদাবাজি ও দখলদারত্ব থেকে মুক্ত করতে পারে না, তাদের কাছে দেশ নিরাপদ নয়। জামায়াতে চাঁদাবাজির সংস্কৃতি নেই। ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার ২৪ জুলাই সন্ধ্যায় সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিলেট মহানগর জামায়াত এই সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

জামায়াত আমির বলেন, এই সরকার শহিদ পরিবারকে অনেক আশার বাণী শুনিয়েছে, কিন্তু তারা তাদের ওয়াদা পূরণ করতে পারেনি।’সরকারে আসলে জুলাই শহিদ ও আহতদের যথাযথ মূল্যায়ন করবে জামায়াত।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিতে সরকার ব্যর্থ হয়েছে। শহিদ পরিবারের সদস্যদের পাশেও সরকার ঠিকমতো দাঁড়ায়নি।

সরকারি অব্যবস্থাপনায় চাশিল্প রুগ্ন শিল্পে পরিণত হয়েছে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘সব জায়গায় সিন্ডিকেট ও চাঁদাবাজি চলছে। দেশে একটি যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে। ’

তিনি বলেন, প্রতিবেশী দেশের অধিকার রক্ষায় বৈরিতা নয়, সমমর্যাদার ভিত্তিতে কাজ করবে জামায়াত।

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সভায় আরওু বক্তব্য দেন জামায়াতের সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা আমির মখলিছুর রহমান, দলটির নেতা জয়নাল আবেদীন, মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মাওলানা লুৎফর রহমান হুমায়দী, জামিল আহমদ রাজু, শামীম আহমদ, আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

সভা পরিচালনা করেন নগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী ও নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল। সভায় শহিদ পরিবারের সদস্যরা ও আহত যোদ্ধারা বক্তব্য দেন। সূত্র-আমাদের সময়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech