শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেছে : রিজভী

  • ১২:৫০ পিএম, শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার ৭ আগস্ট রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমানবিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টা চিঠি দেওয়ায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আশা করে। ভোট নিরপেক্ষ হতে সব ধরনের সার্বিক সহযোগিতার করবে বিএনপি।

এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ ইস্যুকে কেন্দ্র করে তিনি বলেন, তারা যে কোনো জায়গায় যেতেই পারে। কিন্তু সে বিষয় নিয়ে লুকোচুরির কিছু নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যারা মূল ভুমিকা পালন করেছে, তাদের কাছ থেকে দেশের জনগণ কোনো ধরনের ষড়যন্ত্র ও লুকোচুরি আশা করে না। সামনের দিনে জনগণ দেশে এমন শাসন ব্যবস্থা দেখতে চায়, যেখানে সরকারের প্রতিক্ষেত্রে জবাবদিহিতা থাকে। জবাবদিহিতা না থাকলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

এদিন নিহত মাসুমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার। একইসঙ্গে নিহতের ছেলে আব্দুল্লাহর পড়ালেখার দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech