শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা দুদকের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম এক দশক পর মিসর সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি চূড়ান্ত করতে নাগরিকদের মতামত চেয়েছে ইসি

  • ১২:০৬ পিএম, সোমবার, ৩০ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত করতে নাগরিকদের মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার ২৯ জুন ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে আগামী ১০ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের ই-মেইলে মতামত প্রেরণের জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আরও বলা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সংশোধন সাপেক্ষে, নির্বাচন কমিশন ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (পি.ও নং ১৫৫ অফ ১৯৭২)’ এর আর্টিকেল ৯১বি এর আলোকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর একটি খসড়া প্রস্তুত করেছে। বিধিমালাটি চূড়ান্তকরণের লক্ষ্যে নাগরিকগণের সুচিন্তিত মতামত কামনা করা হলো।

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার একটি খসড়া নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েব সাইট www.ecs.gov.bd এ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে নাগরিকদের সুচিন্তিত মতামত আগামী ১০ জুলাই তারিখের মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের ই-মেইল (opinion@ecs.gov.bd) ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech