Breaking News:


রাজশাহী শিক্ষাবোর্ডের ৩৫ কলেজে শতভাগ ফেল

  • ০৯:২৬ পিএম, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আজকের ঘোষিত এইচএসসির ফলাফলে  রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় ৩৫টি কলেজ থেকে একজনও পাস করতে পারেনি। ফলে এসব কলেজের ফলাফল শতভাগ ফেল।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে- এই ৩৫টি কলেজ থেকে ২২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।

শতভাগ ফেল করা কলেজ নাটোর জেলায় বেশি। এই জেলায় ১১ কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। সবচেয়ে কম চাঁপাইনবাবগঞ্জ থেকে থেকে একটি কলেজ রয়েছে। এছাড়া রাজশাহীতে শতভাগ ফেল করা কলেজ রয়েছে ৫টি, সিরাজগঞ্জ জেলায় চারটি, নওগাঁয় ৬টি, পাবনায় ৩টি, জয়পুরহাটে তিনটি ও বগুড়ায় ২টি কলেজ রয়েছে।

এসব কলেজের কোনোটিতে একজন ও কোনোটিতে ৩৬ জন পরীক্ষার্থী ছিল। একজন পরীক্ষার্থী ছিল এমন কলেজের সংখ্যা ছয়টি ও দুইজন পরীক্ষার্থী ছিল এমন কলেজের সংখ্যা ১২টি। এর আগের বছর (২০২৪) সালে শতভাগ ফেল করা কলেজের সংখ্যা ছিল ১২টি ও তার আগের বছর ছিল ৪টি। এছাড়া ২০২২ সালে ছিল ৯  কলেজ।

এ বছর এইচএসসিতে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গেল বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। তার আগের বছর ২০২৩ সালে বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। 

এ বিষয়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন . ম. মোফাখখারুল ইসলাম বলেন, শিক্ষাবোর্ডের ৩৫টি কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। আমরা এমন ফলাফলের বিষয়ে তাদের থেকে জানতে চাইবো। এ বছর অকৃতকার্য ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩২ হাজার ৬৩৮ জন।


চলতি বছরের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বিভাগের আট জেলায় ১ লাখ ৩৪ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৭৭ হাজার ৭৪২ জন পরীক্ষার্থী পাশ করেছেন। এবার শিক্ষা বোর্ডের অধীনে মাত্র ১৮টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। আর ৩৫টি কলেজের শতভাগ পরীক্ষার্থী ফেল করেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech