শিরোনাম :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ মৃত্যু র‌্যাব বিলুপ্তির চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে : গোলাম পরওয়ার গাজা শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান : ৮ মুসলিম দেশের নিন্দা ১৫ দফা মানতে ইসরাইলকে চাপ দেওয়ার আহ্বান হামাসের ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করা হবে, আসছে পাঁচ বছর মেয়াদি নবায়ন সুবিধা : ডিএসসিসি প্রশাসক

র‌্যাব বিলুপ্তির চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার

  • ১০:২৭ পিএম, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার ১৭ আগস্ট সচিবালয়ে মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত আইনে র‌্যাব বিলুপ্ত করে পুলিশের আওতায় এসআরবি নামে বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে।

নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তিতে বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান থাকছে। র‌্যাবের জনবল, ক্ষমতা, সম্পদ, তহবিল, রেকর্ডসহ সংশ্লিষ্ট বিষয় এসআরবির কাছে হস্তান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে। আইনটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে কার্যকর হবে।

সুত্রঃ আমাদের সময়

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech