Breaking News:


শিরোনাম :
গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহায় ঢাকায় ২৬ পশুর হাট, দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ : সন্ধ্যায় চুক্তি সই পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ভারী বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হাওরাঞ্চল, সিলেটে বন্যার আশঙ্কা, বিভিন্ন জেলায় জলাবদ্ধতা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ নয়টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা: নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

পাবনায় লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস: ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল

  • ১১:১২ এএম, সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
পাবনার ভাঙ্গুড়া স্টেশনে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারের পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

সোমবার ২৯ সেপ্টেম্বর সকাল ৯টায়ট্রেন চলাচল স্বাভাবিক স্বাভাবিক হয়। পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘ ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় ভাঙ্গুড়া স্টেশনে দুই পাশে ৬টি ট্রেন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দূভোর্গ পোহাতে হয়।

এর আগে, সোমবার ভোররাত চারটার দিকে পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্রে জানা যায়, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়। আজ ভোর চারটার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের অনেক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে নেমে যান।

পরে ভাঙ্গুড়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর ভাঙ্গুড়া স্টেশনের পাশ্ববর্তী স্টেশনে একতা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, ঈশ্বরদী-ঢাকা লোকাল-৯৯, পঞ্চগড় এক্সপ্রেসসহ ৬টি ট্রেন আটকা পড়ে। সোমবার সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হলে আটকে পড়া এসব ট্রেন চলাচল শুরু হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech