শিরোনাম :
গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে

শাহজালালে বিদেশি নারী যাত্রীর লাগেজে ১৩০ কোটি টাকার কোকেন

  • ১২:৫৪ পিএম, মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে প্রায় ৮ কেজি ৬৬০ গ্রাম কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

সোমবার ২৫ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের কিউআর ৬৩৮ ফ্লাইটের যাত্রী এম এস কারেন পেতুলা স্টাফল নামের যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

জানা গেছে, তিনি আফ্রিকার গায়ানার নাগরিক। তিনি দোহা থেকে ঢাকার কাতার এয়ারলাইন্সের ফ্লাইট কিউআর ৬৩৮-এ শাহজালালে পৌঁছান।

মাদকের একটি চালান আসার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা সতর্ক অবস্থানে ছিলেন। বিমানবন্দর পৌঁছালে ৬ নম্বর বোর্ডিং ব্রিজে তার আসন নম্বর ৩০-এ যাচাই করা হয়।

ইমিগ্রেশন প্রক্রিয়ার পর তার ব্যাগেজ স্ক্যান করা হলে তিনটি প্লাস্টিকের জারে মোড়ানো ২২ পিস ফয়েল মোড়ানো ডিম্বাকৃতির প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতর থেকে কোকেন উদ্ধার হয়। ডিম্বাকৃতির ফয়েলে কোকেন পাওয়া যায়।

প্রাথমিক পরীক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিট কোকেনের বিষয়টি নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া কোকেনের ওজন ৮ কেজি ৬৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও শুল্ক আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech