শিরোনাম :
সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস দেশের ৮ অঞ্চলের ওপর অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে রয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় ২৫০০

শিশুদের শরীর এতটাই পুড়েছে যে, ক্যানোলা বসানোও সম্ভব হয়নি : ডা. আনারুল

  • ১০:২৩ পিএম, সোমবার, ২১ জুলাই, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বহু শিক্ষার্থী দগ্ধ হয়েছে। আহত শিশুদের অনেকের শরীর এতটাই পুড়ে গেছে যে, চিকিৎসার জন্য হাতে ক্যানোলা বসানোরও সুযোগ ছিল না বলে জানিয়েছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. মো. আনারুল ইসলাম।

সোমবার ২১ জুলাই রাতে হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এ সময় ডা. আনারুল বলেন, “প্রথম ধাপে যারা এসেছে, তাদের শরীরের অধিকাংশই দগ্ধ ছিল। শুরুতে যে ৫০ জন শিশু এসেছিল, তাদের মধ্যে অনেকে ৭০ শতাংশ পর্যন্ত দগ্ধ ছিল। ৩০ শতাংশের ওপর ছিল অধিকাংশের দগ্ধতা। এসব শিশুকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটসহ অন্যান্য হাসপাতালে পাঠিয়েছি। এমন কিছু শিশু ছিল, যাদের শরীর এতটাই পুড়েছিল যে, হাতে ক্যানোলা পর্যন্ত বসানো যায়নি। আমাদের এখানে বার্ন ইউনিট না থাকায়, প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বার্ন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, যারা এসব শিশুদের হাসপাতালে নিয়ে এসেছেন, তাদের অনেকেই মানসিক ট্রমায় ভুগছিলেন। অনেকের শ্বাসকষ্ট, দম বন্ধ হওয়া, প্রেসারের ওঠানামাসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। তাদেরও আমরা চিকিৎসা দিয়েছি। এখন পর্যন্ত আমরা অনেক রোগীকে ছুটি দিয়েছি। বর্তমানে আমাদের এখানে ২০ থেকে ২৫ জন রোগী রয়েছেন। তারা সংক্রমণমুক্ত এবং কারও রক্ত বা আইসিইউ প্রয়োজন নেই। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech