শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

সচিবালয়ে ড. ইউনূস : উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে

  • ১২:৪৭ পিএম, বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ৭ আগস্ট সকালে সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকাল ৯টা ২৫ মিনিটে তিনি প্রেস ক্লাবসংলগ্ন ৫ নম্বর গেট দিয়ে সচিবালয়ে ঢোকেন।

এদিন সকাল সাড়ে ১০টায় দিকে সচিবালয়ে নতুন নির্মিত এক নম্বর ভবনের ৫ তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অন্য উপদেষ্টারা উপস্থিত রয়েছেন।

এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এটি হচ্ছে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক।

ড. ইউনূসের আগমনকে কেন্দ্র করে গোটা সচিবালয়জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে নতুন নির্মিত এক নম্বর ভবনকে ঘিরে গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। সড়কে প্রবেশ নিয়ন্ত্রণে আর্চওয়ে স্থাপন, সোয়াত সদস্যের মোতায়েন, এবং একমাত্র এক নম্বর গেট দিয়ে যান চলাচলের অনুমতি—সব মিলিয়ে সচিবালয়ে ছিল টানটান সতর্কতা।

সচিবালয়ে প্রবেশাধিকার ছিল শুধুমাত্র স্টিকারযুক্ত যানবাহন ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য। সাংবাদিকদের পর্যন্ত সকাল ১১টা পর্যন্ত ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনে প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন ড. ইউনূস। তবে নতুন এক নম্বর ভবনে এটাই উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক।

সরকার পতনের পর যমুনা রেসিডেন্স থেকে পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকারের শুরুতে সেখানেই নিয়মিত বৈঠক হতো। প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কারের পর সেটিই এখন প্রধান উপদেষ্টার মূল কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বৈঠক শেষে ড. ইউনূস জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসতে পারেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech