শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ শিশুর মৃত্যু আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত সাইবার নিরাপত্তায় সতর্কতা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কিশোরগ্যাং নির্মূলে চিফ হুইপের কঠোর নির্দেশনা, এক অভিযানে আটক ২১ এনসিপির কমিটি পুনর্গঠন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন দেশজুড়ে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে মঈন খান হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

  • ০৩:৫২ এএম, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

শপথ গ্রহণের পরদিনই (আজ বুধবার) নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকাল ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে এ বৈঠক শুরু হয়, যা ছিল সরকারের প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিক কার্যক্রম।

এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে সচিবালয়ে পৌঁছে নিজ দপ্তরে যান প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সচিবদের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও এদিন সচিবালয়ে উপস্থিত হন। নিজ নিজ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তারা বৈঠক শুরুর ঠিক আগে এক নম্বর ভবনে যোগ দেন।

সকালের শুরু থেকেই সচিবালয়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এছাড়া এদিন সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech