শিরোনাম :
নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সবুজে সবুজে ভরবে দেশ- সবার আগে বাংলাদেশ শ্লোগানে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন ও চারা বিতরণ

  • ০২:১৬ পিএম, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ছবি- বিকে

।।বিকে রিপোর্ট।।
সবুজে সবুজে ভরবে দেশ- সবার আগে বাংলাদেশ শ্লোগানে ‎পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে চলমান কার্যক্রমের অংশ হিসেবে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করেছে অঙ্গীকার ফাউন্ডেশন।
‎
‎শনিবার ১৫ আগষ্ট সকালে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচী উদ্বোধন করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তফা কামাল মহালনবীশ। সভাপতিত্ব করেন ‎অঙ্গীকার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাজিয়া সুলতানা।

উদ্বোধনী বক্তৃতায় অধ্যক্ষ মোস্তফা কামাল মহালনবীশ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি শিক্ষার্থীকে এবং নাগরিকদের সচেতন করতে হবে। এবং সরকারের পাশাপাশি এইভাবে বেসরকারী উদ্যোগেও বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

তিনি ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহবান জানান। পরে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিকী একটি নিমচারারোপন করা হয় এবং শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন শিক্ষক গাছের চারা গ্রহণ করেন।

সমাপনী বক্তব্যে স্কুল শাখার শিফট ইনচার্জ শিক্ষক বশির আহমেদ বলেন, জলবায়ু ও পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে যারযার স্থান থেকৈ এগিয়ে আসতে হবে। যেখানে প্রাঙ্গন নেই বা খোলা স্থান নেই, তারাও ছাদবাগানের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারেন। তিনি বাংলা স্কুলের ছাদে ছাদবাগানের শুরু ঘোষনা দেন। সবুজে সবুজে সকলের হৃদয় রাঙ্গিয়ে থোলার আহবান জানান তিনি।

‎‎বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অঙ্গীকার ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ হুমায়ূন কবীর মুজিব। এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ খান ও জাহিদুল ইসলাম চৌধুরী আজাদ, কোষাধ্যক্ষ মীম ওবায়দুল হক মাশকুর এবং মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ শিক্ষক বশির আহমেদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech