শিরোনাম :
কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেছে বিএসএফ অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি এনবিআর-এর আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী ৩ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন – ব্যক্তিগত সুযোগ-সুবিধা নিবে না বলা জামায়াতের এমপি

  • ১২:২৫ পিএম, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ছবি কোলাজ: বিকে

।।বিকে ডেস্ক।।
সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দ দেওয়া ফ্ল্যাটগুলোয় একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান।

একই সঙ্গে তিনি ফ্ল্যাটগুলোর দরজা–জানালায় পর্দা লাগানোরও দাবি জানিয়েছেন।

বুধবার ১৭ জুন জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মিজানুর রহমান এ দাবি জানান।

নিজের বক্তব্যের শেষ পর্যায়ে এসে মিজানুর রহমান বলেন, ‘আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও এই মহান জাতীয় সংসদে পাস হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যরা অনেক টাকার সম্পূরক বাজেটও পাস করেছেন। কিন্তু এই সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোয়, থাকার জন্য যেটা দেওয়া হয়েছে, তার দরজা–জানালার পর্দাটি এখন পর্যন্ত ঝোলানো হয়নি।

স্পিকারকে উদ্দেশ করে মিজানুর রহমান বলেন, আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোয় একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রোওভেন ও ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি।

এ ছাড়া মিজানুর রহমান বলেন, বাজেটটি শুধু বড় নয়, বাজেটে ঘাটতির অঙ্কটিও নিঃসন্দেহে অনেক বড়। এই ঘাটতি পূরণে সরকারকে দেশি ও বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হবে। সরকার যদি বিদেশি, আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নিতে পারে, এটা কিছুটা ভালো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই বিদেশি ঋণ পাওয়ার নিশ্চয়তা অনেক ক্ষেত্রেই কমে গেছে। দেশের ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হলে, এমনিতেই ব্যাংকগুলোয় ঋণখেলাপি বৃদ্ধি পেয়েছে, ব্যাংক খাত দেউলিয়া হয়ে যেতে পারে।

উল্লেখ্য, নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছিলেন, জনগণের সেবক হিসেবে কাজ করার ঘোষণা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জামায়াতের নেতাকর্মীরা কোনো পদের মোহ বা ব্যক্তিগত সুযোগ-সুবিধা নিবে না।

মঙ্গলবার ২০ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে প্রায় ৩০টি দেশের কূটনীতিক, শীর্ষস্থানীয় শিক্ষাবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিতিতে দলটির জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘পলিসি সামিট’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech