Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মার্কিন বিমানকে নিজ আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি আরব ও কুয়েত বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন বালাকোট ছিল মুসলমানদের অতীত গৌরব – মাওলানা এটিএম মা’ছুম নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর সহকারী সহ নিহত ৫: একদিনের রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ!

সরকারি বেতন বাড়াতে কাজ শুরু করেছে কমিশন: অনলাইনে মতামত গ্রহণে ৪ প্রশ্নমালা  

  • ০৯:১৯ পিএম, সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি করতে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন–২০২৫।

একটি ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে কমিশন অনলাইনে মতামত গ্রহণের জন্য চারটি প্রশ্নমালা তৈরি করেছে।

সোমবার ২৯ সেপ্টেম্বর জাতীয় বেতন কমিশন–২০২৫ এর সদস্যসচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিকীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, চাকরিজীবী,সাধারণ মানুষ, প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য আলাদা চারটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট যে কেউ কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd এ গিয়ে প্রশ্নমালা পূরণ করে মতামত দিতে পারবেন।

আগ্রহীরা আগামী ১৫ অক্টোবরের মধ্যে অনলাইনে প্রশ্নমালা জমা দিতে পারবেন। এছাড়া অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে আগ্রহ জানাতে পারবেন।

কমিশন জানিয়েছে, কার্যকরী বেতন কাঠামো গঠনে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech