শিরোনাম :
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান হামে আরও ৪ শিশুর মৃত্যু কালিয়াকৈরে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবীতে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লং মার্চ শুরু আশুলিয়ায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ৩ জনের মরদেহ উদ্ধার উত্তরবঙ্গের প্রথম সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি ট্রাম্পের -ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

সাইবার নিরাপত্তায় এনবিআরে সিকিউরিটি অপারেশনস সেন্টার চালু

  • ১১:০১ এএম, সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও সংবেদনশীল তথ্যের সাইবার নিরাপত্তা আরও জোরদার করতে সিকিউরিটি অপারেশনস সেন্টার বা এসওসি চালু করেছেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

রবিবার ৪ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের রাজস্ব ভবনে নতুনভাবে স্থাপিত ওই অপারেশন সেন্টার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো আবদুর রহমান খান।

ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ) কর্তৃক জারিকৃত সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এনবিআর সূত্র জানায়, অ্যাসাইকুডা অবকাঠামোসহ কাস্টমস ও রাজস্ব ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ তথ্যসম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এই সেন্টার স্থাপন করা হয়েছে।

এনবিআরের বিশেষায়িত টিম উন্নত প্রযুক্তি ব্যবহার ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এসওসি’র কার্যক্রম পরিচালনা করছে। এসওসির মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার স্পেসে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক কার্যক্রম এবং অন্যান্য সাইবার হুমকি ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ, শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

এসওসি চালুর ফলে রাজস্ব ব্যবস্থাপনায় তথ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং ডিজিটাল কাস্টমস ও কর ব্যবস্থার ওপর আস্থা বাড়বে বলে মনে করে এনবিআর।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech