শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলা‌দেশ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড: ছেলেকে হারিয়ে নিঃস্ব বাবা, শোকে প্রাণ গেল ফুফুর হামে ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ১২০০ ছাড়ালো প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মুন্সীগঞ্জে জাল টাকা ছাপানোর সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’ স্লোগান দিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

সাড়ে ৫ ঘণ্টা পর আগুন নিভলো- অর্ধেক বস্তি পুড়ে ছাই, রাতে ঠাঁই ‘খোলা আকাশের নিচে’

  • ১১:১৯ এএম, বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর বনানী ও মহাখালীর মধ্যবর্তী কড়াইল বস্তির ভয়াবহ আগুন প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের একযোগে চেষ্টার পর মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কড়াইল বস্তির প্রায় অর্ধেক কাঁচা বাড়িঘরই পুড়ে ছাই হয়ে যায়। এখনও কোথাও কোথাও ধিকি ধিকি আগুন জ্বলছে। আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাথমিকভাবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই ফায়ার সার্ভিস ও পুলিশের কাছে।

এর আগে, বিকেল ৫ টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগে । তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয় ফায়ার সার্ভিসের। এছাড়া পানি সংকটের কারণে আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটে। পরে বস্তির ঝিলপাড় খালে জেনারেটর বসিয়ে সেখান থেকে পাইপের মাধ্যমে পানি টেনে নিয়ে আগুন নেভানো কাজ করা হয়।

বস্তিবাসীরা জানান, আগুন লাগার সময় বস্তিতে কম মানুষ ছিল। কারণ বস্তির অধিকাংশ বাসিন্দাই কর্মজীবী। তারা তাদের কর্মস্থলে ছিলেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনে শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রচুর নারী ও শিশু রয়েছেন। তারা এখন অস্থায়ী আশ্রয়হীন। পরিবারের অভিভাবকরা উদ্ধার কাজের মধ্যে ব্যস্ত থাকলেও ক্লান্ত শরীরে খোলা আকাশের নিচে যেখানে জায়গা পেয়েছেন, সেখানে ঘুমিয়েছেন। অধিকাংশ শিশু গায়ে থাকা ভেজা কাপড়েই ঘুমিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন ভয়াবহ আকার ধারণ করায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech