।।বিকে রিপোর্ট।।
চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ-সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ২৪ সেপ্টেম্বর বিশেষ অভিয়ান চালিয়ে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
এর মধ্যে রয়েছে, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কুশখালী, কাকডাঙ্গা, ভোমরা, ঝাউডাঙ্গা, মাদরা, চান্দুড়িয়া ও কালিয়ানী বিওপির আওতাধীন সীমান্ত এলাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার ছবেদার মোড় বাগাডাঙ্গীর মোড় নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও শাড়ি, উদ্বার করে।
কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্মশ্বান ঘাট হতে ভারতীয় ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয় উপজেলার তেতুলতলা নামক স্থান হতে ভারতীয় শাড়ি আটক করে।
এছাড়া ভোমরা, চান্দুড়িয়া, ঝাউডাঙ্গা এবং কালিয়ানী বিওপির বিশেষ বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিয়ান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ওষুধ সহ অবৈধ মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক সাতলাখ ৯৭ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় ওষুধ সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।