Breaking News:


শিরোনাম :
সিলেট টেস্ট- ৪৩৭ রানের বিশাল টার্গেট: জিততে হলে পাকিস্তানকে ভাংতে হবে বিশ্ব রেকর্ড ভূমি সেবা মেলার উদ্বোধন: জনগণকে ভূমি সেবা পেতে আর দুর্নীতি শিকার হতে হবে না-প্রধানমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র ডা. শাহাদাত মেহেরপুরে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু, মারা গেছে ৪ গরুও শহীদ জিয়ার ৪৫তম শাহদাত বার্ষিকীতে ২৫ মে থেকে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির যুক্তরাষ্ট্রে ইসলামিক সেন্টারে হামলা, বন্দুকধারীসহ নিহত ৫ বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দিয়েছে বিশ্বব্যাংক ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা

  • ১১:৩৫ এএম, শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার ২৫ জুলাই দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেইসাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech