Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন বালাকোট ছিল মুসলমানদের অতীত গৌরব – মাওলানা এটিএম মা’ছুম নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর সহকারী সহ নিহত ৫: একদিনের রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ! বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে – নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

সাবেক ভিপি নুরকে দেখতে হাসপাতালে ডাকসু ভিপি সাদিক কায়েম

  • ০৮:৪১ পিএম, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে যান ডাকসু নির্বাচনে সদ্য জয়ী ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বিকেলে হাসপাতালে নুরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন সাদিক কায়েম। তার সঙ্গে এস এম ফরহাম, মুহাম্মদ মহিউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান।

দলটির নেতারা জানান, বিকেলে ডাকসুর নবনির্বাচিত ভিপি ও জিএসসহ নেতাকর্মীরা নুরুল হক নুরকে দেখতে আসেন। এসময় নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথা বলেন।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর মারধর ও লাঠিপেটায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে ভর্তি রয়েছেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech