Breaking News:


সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

  • ১০:১২ পিএম, বুধবার, ৭ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার ৭ মে সন্ধ্যায় তারেক রহমান ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজের পোস্টে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, যেহেতু আশপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সকলের সর্বোত্তম স্বার্থে কাজ করে।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে চলমান ভারত ও পাকিস্তানের উত্তেজনার মধ্যে বুধবার গভীর রাতে ভারত ক্ষেপনাস্ত্র হামলা চালায় পাকিস্তানে। জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায় ভারতে। এ পাল্টাপাল্টি হামলায় এরই মধ্যে পাকিস্তানে ২৬ এবং ভারতে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তান ৫ টি বিমান ধ্বংস করে এবং ভারতের ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দেয়।

প্রসংগত, গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। ভারত পাকিস্তানের প্রতি আঙ্গল তুললেও পাকিস্তান তার সম্পৃক্ততার কথা বরাবরই তা অস্বীকার করেছে।  পেহেলগামে হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার মধ্য রাতের পর পাকিস্তানে হামলা চালাল ভারত ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech