শিরোনাম :
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা-প্রতিবাদ অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষ, আহত ২০ উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রযুক্তির সমন্বয়ের আহ্বান জেলা প্রশাসকের প্রথম প্রান্তিকে দেশের রপ্তানি আয় বেড়েছে ৬.৩৪ শতাংশ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিশ্ববাজারে ফের বাড়ছে অপরিশোধিত তেলের দাম ইন্টারনেট-মেট্রো বন্ধ: নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে অবরুদ্ধ দিল্লি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু

  • ০৮:৪৯ পিএম, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ছবি: প্রতিকী

।। বিকে ডেস্ক ।।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন ও উপসর্গে ৪ জন মারা গেছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯০ জন। একই সঙ্গে ডেঙ্গুতে ১ জনের মৃত্যুসহ নতুন করে আক্রান্ত হয়েছে ৩২৯ জন।

মঙ্গলবার ১৪ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৭৬৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৭১ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭৩৫ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৫০ জন ও আক্রান্ত ৬০ হাজার ১৩৮ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech