শিরোনাম :
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারী চালক-কন্ডাক্টর নিয়ে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’ এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড, ১৩ লাখ আবেদন দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৮৯ মিমি বৃষ্টি, নিচু এলাকায় জলাবদ্ধতা গণতন্ত্রকে সংকুচিত করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: নাহিদ ইসলাম ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রী ও গোয়েন্দা প্রধানের বাসভবন লক্ষ্য করে ইরানি ড্রোন হামলা সৌরবিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিলো এনবিআর সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ: বাস্তবায়ন দুই ধাপে রাজধানীসহ ৪ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

  • ০৯:২৭ পিএম, শুক্রবার, ৮ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪৯৪ শিশু।

শুক্রবার ৮ মে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ৫৪ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৮৫টি শিশুর মৃত্যু হয়েছে, আর ৫৮টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ শিশু সিলেট বিভাগের। এ ছাড়া ঢাকায় ২টি এং খুলনা বরিশালে বিভাগে ১টি করে শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৮২ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২১২ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech