শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের দুই কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই: ডা. শফিকুর রহমান ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯ ৯ দিনের সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান হুথিদের বিরুদ্ধে ব্যাপক হামলার দাবি ইয়েমেনের মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা বে অব বেঙ্গল কনভারসেশন এর দ্বিতীয় দি‌নের সংলাপ শুরু রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম জামায়াতকে গুপ্ত বলার আগে ১৯৯১ ও জোটের রাজনীতি মনে করুন: পরওয়ার

সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু

  • ০৮:০০ পিএম, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের হাম নিশ্চিত হয় এবং বাকি চারজনের হামের উপসর্গ ছিল।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৯ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া এ সময় পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৫৯ শিশুর হাম নিশ্চিত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৮ হাজার ৩৩৩ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৮৪৫টি শিশু।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech