শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের দুই কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই: ডা. শফিকুর রহমান ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯ ৯ দিনের সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান হুথিদের বিরুদ্ধে ব্যাপক হামলার দাবি ইয়েমেনের মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা বে অব বেঙ্গল কনভারসেশন এর দ্বিতীয় দি‌নের সংলাপ শুরু রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম জামায়াতকে গুপ্ত বলার আগে ১৯৯১ ও জোটের রাজনীতি মনে করুন: পরওয়ার

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

  • ০৯:১৪ পিএম, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১১ শিশুর। নতুন রোগীর সংখ্যা ১ হাজার ৩৩৭ শিশু।

মঙ্গলবার ১৯ মে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে দুই জনের। হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯ জন। এছাড়া নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৭৭ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৯৮ শিশু।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯২৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৬ হাজার ৮৮৬ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২০৫ জন ও আক্রান্ত ৩২ হাজার ৯২৯ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech