শিরোনাম :
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারী চালক-কন্ডাক্টর নিয়ে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’ এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড, ১৩ লাখ আবেদন দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৮৯ মিমি বৃষ্টি, নিচু এলাকায় জলাবদ্ধতা গণতন্ত্রকে সংকুচিত করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: নাহিদ ইসলাম ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রী ও গোয়েন্দা প্রধানের বাসভবন লক্ষ্য করে ইরানি ড্রোন হামলা সৌরবিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিলো এনবিআর সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ: বাস্তবায়ন দুই ধাপে রাজধানীসহ ৪ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

  • ১০:০৯ পিএম, মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণ গেল ৬৩১ জনের।

মঙ্গলবার  ৯ জুন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশু মারা গেছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯২ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৯ জন। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছিলেন ৯৮০ জন। এ নিয়ে সম্ভাব্য হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে। তাতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৬ হাজার ১৭০ জন; চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২ হাজার ২৯২ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech