শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের দুই কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই: ডা. শফিকুর রহমান ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯ ৯ দিনের সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান হুথিদের বিরুদ্ধে ব্যাপক হামলার দাবি ইয়েমেনের মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা বে অব বেঙ্গল কনভারসেশন এর দ্বিতীয় দি‌নের সংলাপ শুরু রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম জামায়াতকে গুপ্ত বলার আগে ১৯৯১ ও জোটের রাজনীতি মনে করুন: পরওয়ার

সারাদেশে হাম ও হাম সন্দেহে আরো ৫ শিশুর মৃত্যু

  • ০৯:১১ পিএম, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম সন্দেহে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ৪৪৮ শিশু। এর মধ্যে সন্দেহজনক ১ হাজার ৩৫৮ শিশু এবং নিশ্চিত হামে ৯০ শিশু আক্রান্ত হয়েছে।

সোমবার ২৭ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনএ জানা যায়, দেশে হামে আক্রান্ত হয়ে সব বিভাগে মৃত্যুর খবর থাকলেও রংপুর বিভাগে এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মৃত্যু ও আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ঢাকা বিভাগ। এ বিভাগে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৭ এপ্রিলে হাম ও হাম  সন্দেহে ১৩১ জন শিশুর মৃত্যু এবং ১২ হাজার ২১০ শিশু আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হাম সন্দেহে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪৪ শিশুর এবং ২২০ শিশুর হাম সন্দেহে মৃত্যু হয়। এ সময়ে হাম ও হাম সন্দেহে ৩৮ হাজার ৭৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৪ হাজার ৬৯৩ শিশু এবং সন্দেহজনক ৩৩ হাজার ৩৮৬ শিশু আক্রান্ত হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech