শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফর: দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মার্কিন কূটনীতিক ও পরিবারের সদস্যদের সৌদি ত্যাগের নির্দেশ ত্রিদেশীয় সিরিজে আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ বিজয়া দশমীতে বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় প্রাণ গেল নববধূর ১৩ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা হুতিরা পাল্টা আঘাত করলো সৌদি আরবে: দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১ ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্স বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে: লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে

সিরাজগঞ্জে হাসপাতালে যাওয়ার পথে ট্রাক-রিকশা সংঘর্ষ : বাবা-ছেলের মৃত্যু, আহত ১

  • ১২:৪৮ পিএম, মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
হাসপাতালে যাওয়ার পথে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত রিকশার দুই যাত্রী—বাবা ও ছেলে—নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন, নিহত ব্যক্তির বড় ছেলে।

মঙ্গলবার ৮ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ।

নিহতরা হলেন— সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) এবং তার ছোট ছেলে জুয়েল খন্দকার (৩৫)। আহত বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, থানার পুরান বেড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে অসুস্থ বাবাকে নিয়ে দুই ছেলে জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে চড়িয়া মধ্যপাড়ায় নুর জাহান হোটেলের সামনে মহাসড়কের খানাখন্দের কারণে রিকশাটি হঠাৎ মাঝামাঝি চলে গেলে বনপাড়া থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সেটিকে চাপা দেয়।

ঘটনাস্থলেই মারা যান আব্দুল মান্নান ও জুয়েল। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহত রাসেলকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পাঠান।

এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরনা বেড়া গ্রামে। স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কের খারাপ অবস্থা দীর্ঘদিন ধরেই ঝুঁকি বাড়িয়ে চলেছে, বারবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech